spot_img

সম্মতি ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বিকৃত ছবি বানালে শাস্তি, সিঙ্গাপুরে নতুন আইন

অবশ্যই পরুন

অনুমতি ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিকৃত ছবি তৈরি করাকে অপরাধ হিসেবে গণ্য করে নতুন আইন কার্যকর করছে সিঙ্গাপুর। আগামী সোমবার (১৭ আগস্ট) থেকে আইনটি কার্যকর হবে।

নতুন আইনের আওতায় কারও সম্মতি ছাড়া অন্তরঙ্গ ছবি তৈরি করা, সেটি বাস্তব ছবি হোক কিংবা এআই দিয়ে তৈরি, অবশ্যই অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।

কোনো এআই-নির্মিত বিকৃত ছবিতে ১৪ বছরের কম বয়সী কাউকে দেখানো হলে শাস্তি আরও কঠোর হবে। এক্ষেত্রে সর্বোচ্চ দুই বছরের বাধ্যতামূলক কারাদণ্ডের পাশাপাশি জরিমানা রাখা হয়েছে।

নতুন আইনে, বিদেশে অপ্রাপ্তবয়স্কদের প্রলুব্ধ করে যৌন নির্যাতনের ঘটনায়ও সিঙ্গাপুরের কর্তৃপক্ষের বিচারিক ক্ষমতা বাড়ানো হয়েছে। ভুক্তভোগীর বয়স ১৪ বছরের কম হলে এ ধরনের অপরাধে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে।

সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এআই নির্মিত ছবি ব্যবহার করে অনলাইন যৌন নির্যাতনের বিরুদ্ধে আইন প্রয়োগের বাধা দূর করাই নতুন বিধানের অন্যতম লক্ষ্য।

সর্বশেষ সংবাদ

প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। শনিবার (১৫ আগস্ট)...

এই বিভাগের অন্যান্য সংবাদ