ইমরান হাশমি অভিনীত বহুল প্রতীক্ষিত ‘আওয়ারাপন টু’। সিনেমাটি আগামী শুক্রবার (১৪ আগস্ট) মুক্তি পেতে যচ্ছে। আর মুক্তির আগেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি। জুম টিভির প্রতিবেদনে জানা যায় ‘আওয়ারাপন টু’র অগ্রিম টিকিট বিক্রি বলে দিচ্ছি দর্শকের আগ্রহের কথা। এমনকি মাত্র ২৪ ঘণ্টায় অগ্রিম বুকিংয়ে ১৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে সিনেমাটির।
নিতিন কক্কর পরিচালিত অ্যাকশন-ড্রামা ‘আওয়ারাপন টু’ অগ্রিম টিকিট বিক্রিতে ইতোমধ্যেই অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-কে পেছনে ফেলেছে। একই সঙ্গে সিনেমাটি ‘ভূত বাংলা’-র প্রথম দিনের অগ্রিম বুকিংয়ের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। এর ফলে ২০২৬ সালের সেরা পাঁচটি অগ্রিম বুকিং করা ছবির তালিকায় জায়গা করে নিয়েছে ‘আওয়ারাপন টু’।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্লক করা আসন বাদ দিয়ে সিনেমাটির প্রথম দিনের অগ্রিম বুকিং থেকে আয় দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৩৪ লাখ রুপি। ইতোমধ্যে সারা দেশে ১ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। ছবিটির প্রদর্শনীর সংখ্যা বেড়ে ৬ হাজার ৫০০টিরও বেশি হয়েছে। এর আগে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ প্রথম দিনের জন্য প্রায় ৩ কোটি ১০ লাখ রুপি অগ্রিম বুকিং করেছিল। ‘আওয়ারাপন ২’ খুব দ্রুত সেই সংখ্যাকে ছাড়িয়ে গেছে। অন্যদিকে ‘ভূত বাংলা’ প্রথম দিনের অগ্রিম বুকিংয়ে প্রায় ৩ কোটি ৩২ লাখ রুপি আয় করেছিল, যা ‘আওয়ারাপন ২’ ইতোমধ্যেই অতিক্রম করেছে।
‘আওয়ারাপন টু’র অগ্রিম বুকিংয়ে এই সাফল্যের পেছনে মূল কারণ হিসেবে কাজ করছে ‘আওয়ারাপন’ সিনেমার প্রতি দর্শকের ভালোবাসা। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘আওয়ারাপন’। এই সিনেমাটির গল্প আর গান দর্শকের মনে জায়গা করে নিয়েছিল।

