spot_img

কমলাপুর স্টেডিয়ামের চরম অব্যবস্থাপনা দেখে ক্রীড়া প্রতিমন্ত্রীর অসন্তোষ, বরখাস্ত প্রশাসক

অবশ্যই পরুন

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের চরম অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। স্টেডিয়াম পরিদর্শনের পর দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট প্রশাসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

পরিদর্শনকালে ড্রেসিংরুম, ওয়াশরুম, প্রেসবক্স ও সিঁড়ি সংলগ্ন এলাকায় ধুলাবালি ও আবর্জনার স্তূপ দেখে ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তীব্র গরমের মধ্যেও উপযুক্ত পরিবেশ না থাকায় খেলোয়াড়দের ড্রেসিংরুম ছেড়ে মাঠের বাইরে গিয়ে বিশ্রাম নিতে দেখা যায়।

আমিনুল হক জানান, প্রায় দুই মাস আগে স্টেডিয়াম পরিদর্শন করে ছাদের অবৈধ স্থাপনা ও ময়লা-আবর্জনা সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট প্রশাসকের অবহেলার কারণে এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। এ কারণে তাৎক্ষণিকভাবে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্টেডিয়ামের সার্বিক পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) একটি পূর্ণাঙ্গ প্রতিনিধি দল বিস্তারিত পরিদর্শন করে দ্রুত সংস্কার, মেরামত ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করবে বলে জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি স্টেডিয়ামটি সুষ্ঠুভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য নীতিগতভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশে ক্রীড়াবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে উল্লেখ করে আমিনুল হক বলেন, স্টেডিয়ামগুলোর মৌলিক পরিবেশ পুনরুদ্ধারে এনএসসি ও মন্ত্রণালয় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেকোনো স্থানে অনিয়ম বা সমস্যা চোখে পড়লে তা দ্রুত অবগত করতে সাংবাদিকসহ ক্রীড়াসংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সর্বশেষ সংবাদ

জম্মু-কাশ্মীরে পাকিস্তানি ড্রোনের অনুপ্রবেশ, সতর্ক ভারতীয় বাহিনী

জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর নিরাপত্তা জোরদার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। রাজৌরি এলাকায় সীমান্তের ওপার থেকে নতুন করে...

এই বিভাগের অন্যান্য সংবাদ