spot_img

মুখ ঢেকে কথা বলেই নেইমার নিষিদ্ধ তিন ম্যাচ

অবশ্যই পরুন

ফুটবল মাঠে উত্তপ্ত পরিস্থিতিতে প্রতিপক্ষের সঙ্গে তর্কে জড়ানো নতুন কিছু নয়। অনেক সময় কথা বলার সময় মুখ ঢেকে রাখেন খেলোয়াড়েরা। তবে ব্রাজিলের তারকা নেইমারের জন্য এবার সেই অভ্যাসই কাল হয়েছে। প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে বাদানুবাদের সময় মুখ ঢেকে কথা বলায় শাস্তির মুখে পড়েছেন সান্তোসের এই ফরোয়ার্ড।

ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে বাহিয়ার বিপক্ষে ম্যাচে ‘ভিনি জুনিয়র প্রটোকল’ লঙ্ঘনের দায়ে নেইমারকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির ক্রীড়া বিচারবিষয়ক সর্বোচ্চ আদালত এসটিজেডির শৃঙ্খলা কমিটি। শুনানি শেষে সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে নেইমারের ক্লাব সান্তোসের।

ঘটনাটি ব্রাজিলিয়ান লিগের ৩২তম রাউন্ডে সান্তোস ও বাহিয়ার ম্যাচে। দ্বিতীয়ার্ধ শুরুর আগে বাহিয়ার ফুটবলার রদ্রিগো নেস্তরের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন নেইমার। একপর্যায়ে হাত দিয়ে মুখ ঢেকে কথা বলতে দেখা যায় তাকে। এ আচরণের কারণে ‘ভিনি জুনিয়র আইন’ হিসেবে পরিচিত বিধি প্রয়োগ করে নেইমারকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

মাঠ ছাড়ার আগে অবশ্য পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলেন ব্রাজিলিয়ান তারকা। ম্যাচের কর্মকর্তাদের প্রতিবেদনে বলা হয়েছে, লাল কার্ড দেখার পরও নেস্তরের মুখোমুখি হতে বাহিয়ার বেঞ্চের দিকে এগিয়ে যান নেইমার। এতে দুই দলের মধ্যে উত্তেজনা বাড়ে।

এ ঘটনায় ব্রাজিলের ক্রীড়া বিচারবিধির ১৯১ নম্বর অনুচ্ছেদের দ্বিতীয় ধারায় নেইমারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ক্রীড়া কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করাকে এই ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। শৃঙ্খলা কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, নেইমারের আচরণ ফিফার শৃঙ্খলাবিধিতে থাকা ‘ভিনি জুনিয়র প্রটোকল’-এর সাত নম্বর বিধানের পরিপন্থী।

মূলত বর্ণবাদী বা আপত্তিকর মন্তব্য আড়াল করতে মুখ ঢেকে কথা বলার প্রবণতা ঠেকাতেই এই প্রটোকল চালু করা হয়েছে। মুখ ঢেকে কথা বলার ঘটনায় নেইমারের বিরুদ্ধে এ বিধি প্রয়োগ করা হয়।

শাস্তির প্রভাব পড়বে সান্তোসের পরবর্তী ম্যাচগুলোতেও। সরাসরি লাল কার্ড দেখায় নিয়ম অনুযায়ী একটি ম্যাচে নিষিদ্ধ হওয়ার কথা ছিল নেইমারের। এর সঙ্গে নতুন করে দুই ম্যাচের নিষেধাজ্ঞা যোগ হওয়ায় সব মিলিয়ে পরের তিন ম্যাচে খেলতে পারবেন না তিনি।

সর্বশেষ সংবাদ

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের সামগ্রিক উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ