সৌদি আরবের জিজান অঞ্চলে অবস্থিত সৌদি আরামকোর একটি শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।
ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, রোববার তারা এ ড্রোন হামলা চালায়।
তাদের দাবি, হামলাটি ছিল সুনির্দিষ্ট এবং সৌদি ড্রোনের ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরও জানিয়েছে, সাদা ও হাজ্জাহ প্রদেশের ওপর সাম্প্রতিক সময়ে সৌদি ড্রোনের ‘নজরদারি ও গোয়েন্দা তৎপরতা’র জবাব হিসেবেই জিজানে আরামকোর স্থাপনা লক্ষ্য করা হয়।
সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, ড্রোনটি সফলভাবে ও নিখুঁতভাবে নির্ধারিত স্থাপনায় আঘাত হানে।
তিনি সৌদি আরবের ওইসব কর্মকাণ্ডকে ‘উসকানিমূলক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে বলেন, এর প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে।
সূত্র: মেহর নিউজ

