spot_img

চ্যাম্পিয়নস লিগে খেলতে পারেন হামজা চৌধুরী

অবশ্যই পরুন

আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তবে আজারবাইজানের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম অফসাইডপ্লাস এরই মধ্যে দাবি করেছে, দেশটির ক্লাব সাবাহ এফকের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী।

এই খবর সত্যি হলে ইংল্যান্ডের ক্লাব লেস্টার সিটির সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন হবে হামজার। গত মৌসুমে বাজে পারফরম্যান্সের পর লেস্টার ইংলিশ ক্লাব ফুটবলের তৃতীয় স্তর ইএফএল লিগ ওয়ানে নেমে গেছে।

এদিকে, সাবাহ এফকে গত মৌসুমে আজারবাইজান প্রিমিয়ার লিগের শিরোপা জিতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে জায়গা করে নিয়েছে। বাছাইয়ের প্লে-অফ টপকাতে পারলেই মূল পর্বে জায়গা করে নেবে। সেটা হলে হামজাকে ২০২৬-২৭ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে দেখা যেতে পারে।

কিছুক্ষণ আগে ডেনমার্কের ক্লাব আরহুসের বিপক্ষে প্লে-অফের প্রথম লেগে খেলতে নেমেছে সাবাহ এফকে। ফিরতি লেগ আগামী ১১ আগস্ট। দুই লেগ মিলিয়ে জিততে পারলে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে আজারবাইজানের ক্লাবটি।

যদি প্লে-অফে হেরেও যায়, তবু আগামী মৌসুমে ইউরোপীয় মঞ্চে দেখা যাবে সাবাহ এফকে-কে। সেক্ষেত্রে তারা ইউরোপা লিগে খেলার সুযোগ পাবে।

অফসাইডপ্লাসের খবরে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে আলোচনার পর শেষ পর্যন্ত সাবাহ এফকে ও হামজা চৌধুরী সমঝোতায় পৌঁছেছে। ২৮ বছর বয়সী এই ফুটবলার এর আগে লেস্টার সিটি থেকে ধারে বার্টন অ্যালবিয়ন, ওয়াটফোর্ড ও শেফিল্ড ইউনাইটেডে খেলেছেন। লেস্টার সিটির হয়ে হামজা উল্লেখযোগ্য কয়েকটি শিরোপা জিতেছেন।

২০২১ সালে এফএ কাপ। ২০২১-২২ মৌসুমে এফএ কমিউনিটি শিল্ড এবং ২০২৩-২৪ মৌসুমে ইংলিশ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন তিনি।

ফুটবলারদের বাজারমূল্য নির্ধারণকারী ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, হামজা চৌধুরীর বর্তমান বাজারমূল্য ৪০ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬ কোটি টাকা।

সর্বশেষ সংবাদ

বহু চেষ্টা করেও আল-সাইয়েদকে হারাতে পারল না ইসরায়েল

বহু চেষ্টা করেও যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রাইমারিতে (সিনেটপ্রার্থী বাছাই নির্বাচন) প্রগতিশীল জনস্বাস্থ্যকর্মী আবদুল আল-সাইয়েদকে হারাতে পারল...

এই বিভাগের অন্যান্য সংবাদ