spot_img

বিদ্যুতের অতিরিক্ত চাহিদা তৈরি হওয়ায় কিছু সমস্যা হচ্ছে: তথ্য উপদেষ্টা

অবশ্যই পরুন

গ্যাসের সংকট তৈরি হওয়ায় বিদ্যুতের অতিরিক্ত চাহিদা তৈরি হয়েছে। ফলে বিদ্যুতের কিছু সমস্যা হচ্ছে। যাদের অতিরিক্ত বিদ্যুৎ বিল আসছে, তাদের নিকটস্থ বিদ্যুৎ অফিসে অভিযোগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন– গ্যাস সংকট আগেই ছিল, এর মধ্যে এলএনজি টার্মিনালে পুড়ে যাওয়ায় গ্যাসের সংকট তৈরি হয়েছে।

সংকট সমাধানে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, কয়েকদিনের মধ্যে দ্রুতই সংকট সমাধান হবে। নাগরিকদের সংকট মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান ডা. জাহেদ উর রহমান।

এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

সর্বশেষ সংবাদ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়ংকর মাত্রায় মার্কারি শনাক্ত

বাজারে বিক্রি হওয়া ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী (স্কিন হোয়াইটেনিং) ক্রিমে বাংলাদেশ মানদণ্ডের তুলনায় বহু গুণ বেশি মাত্রায় ক্ষতিকর মার্কারি...

এই বিভাগের অন্যান্য সংবাদ