spot_img

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪, ওষুধের গুদাম ধ্বংস

অবশ্যই পরুন

গাজায় আবারও ইসরায়েলি হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। বিভিন্ন এলাকায় চালানো পৃথক হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে একটি হাসপাতালের পাশের গুরুত্বপূর্ণ ওষুধের গুদাম ধ্বংস হওয়ায় স্বাস্থ্যসেবায় নতুন সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ।

শনিবার (১ আগস্ট) এসব হামলার ঘটনা ঘটে। হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর অস্ত্রত্যাগসংক্রান্ত একটি চুক্তির কয়েকদিন পরই নতুন করে হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র ওই চুক্তিকে যুদ্ধ বন্ধের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছিল।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, গাজার আল-শিফা হাসপাতালের তথ্য অনুযায়ী, গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় দুইজন নিহত হন। আহত কয়েকজনকেও ওই হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ছাড়া দেইর আল-বালাহে পৃথক ড্রোন হামলায় একজন এবং খান ইউনিসের উত্তরে আল-মাওয়াসি এলাকায় একটি স্কুলসংলগ্ন তাঁবুতে হামলায় আরও একজন নিহত হন।

রাতে দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালের পাশের একটি ওষুধের গুদামও ধ্বংস হয়ে যায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ বলেন, এই ক্ষয়ক্ষতি অত্যন্ত গুরুতর। তার অভিযোগ, ওষুধ ধ্বংস এবং ওষুধ প্রবেশে বাধা দিয়ে সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চারটি ওষুধের গুদামের মধ্যে দুটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং বাকি দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এ ঘটনাকে ‘ঘৃণ্য অপরাধ’ আখ্যা দিয়ে চিকিৎসা স্থাপনাগুলোর সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পৃথক তথ্যে বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় পুরো গাজায় সাতজন নিহত এবং ৭৬ জন আহত হয়েছেন। এ ছাড়া আগে আহত আরও একজনের মৃত্যু হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২২২ জনে পৌঁছেছে। আর ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৩৪৯ জনে।

সর্বশেষ সংবাদ

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে দেশের কয়েকটি...

এই বিভাগের অন্যান্য সংবাদ