spot_img

যুক্তরাষ্ট্রের সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আহত অন্তত ৫

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছে বন্দুক হামলায় দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় অগ্নিনির্বাপক বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার (২৬ জুলাই) সিয়াটল পুলিশ জানায়, ঘটনায় একাধিক বন্দুকধারী জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ।

বিবিসির খবরে বলা হয়, ঘটনাস্থলেই দুইজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশু রয়েছে। তাকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ৫৬ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক। আরেকজন আহত ব্যক্তি সামান্য আঘাত পাওয়ায় হাসপাতালে ভর্তি হননি। বাকি আহতদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি ফায়ার সার্ভিস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিয়াটল পুলিশ জানিয়েছে, সিয়াটল সেন্টার এলাকায় গুলির ঘটনাটি ঘটেছে। ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও তথ্য জানানো হবে বলেও জানিয়েছে পুলিশ।

ঘটনার সময় সিয়াটল সেন্টারে ‘বাইট অব সিয়াটল’ নামে জনপ্রিয় একটি খাবার উৎসব চলছিল। সপ্তাহান্তের এ উৎসবে শত শত খাবারের স্টল এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন ছিল। উৎসব চলাকালীন এ হামলার ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সর্বশেষ সংবাদ

৪ বার বিয়ে, ৪ বার বিচ্ছেদ: যা বললেন অভিনেত্রী …

ভালোবাসার গল্প সব সময় রূপকথার মতো হয় না। কখনো সম্পর্ক ভেঙে যায়, আবার কখনো নতুন করে শুরু হয়। হলিউড...

এই বিভাগের অন্যান্য সংবাদ