spot_img

রাজধানীতে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

অবশ্যই পরুন

রাজধানীর সবুজবাগের রাজারবাগ এলা্কায় পূর্বশত্রুতার জেরে পলাশ (৩৪) নামের এক যুবককে কুপিয়ে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে নৃশংসভাবে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাত আটটার দিকে সবুজবাগের রাজারবাগ বাজারের পানির পাম্পসংলগ্ন একটি মুদিদোকানের সামনে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত পলাশ পেশায় একজন প্রাইভেট কার চালক ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামে; বাবার নাম আবুল কাশেম। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে সবুজবাগের মাদারটেক এলাকায় বসবাস করতেন।

নিহত পলাশকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী হীরা জানান, রাত আটটার দিকে রাজারবাগ বাজারের পানির পাম্পের পাশে একটি মুদিদোকানে বসেছিলেন পলাশ। এ সময় পূর্বশত্রুতার জেরে স্থানীয় রয়েল, সবুজ ও নাঈমসহ ১০ থেকে ১২ জন এসে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তারা পলাশের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করার পাশাপাশি বুকে ধারালো ছুরি দিয়ে দুটি আঘাত করে এবং মাথায় মারাত্মক জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে প্রতিবেশীরা তাকে প্রথমে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত ও পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরাবরই রাজনৈতিক উদ্দেশ্যে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরাবরই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সাধারণ মানুষের...

এই বিভাগের অন্যান্য সংবাদ