spot_img

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫২৭৮

অবশ্যই পরুন

ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ২৭৮ জনে দাঁড়িয়েছে।

সোমবার হালনাগাদ করা সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ জুন দেশটির উত্তরাঞ্চলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাসের কাছাকাছি উপকূলীয় রাজ্য লা গুয়াইরায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।
ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, ভূমিকম্পে ৫ হাজার ২৭৮ জন প্রাণ হারিয়েছেন।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগটিতে আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন।

সরকারি তথ্য অনুযায়ী, ভূমিকম্পে ৮৫০টির বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ও ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।

তবে এখনো কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে ভেনেজুয়েলার কর্তৃপক্ষ কোনো তথ্য প্রকাশ করেনি।

সরকার জানিয়েছে, দুর্যোগে বাস্তুচ্যুত ২৩ হাজার ৫০০ জনের বেশি মানুষ বর্তমানে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। এসব আশ্রয়কেন্দ্রের মধ্যে রয়েছে স্টেডিয়াম ও বিভিন্ন উন্মুক্ত স্থান। সেখানে স্বেচ্ছাসেবীরা চিকিৎসাসেবা দিচ্ছেন ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছেন।

সূত্র: বাসস

সর্বশেষ সংবাদ

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরাবরই রাজনৈতিক উদ্দেশ্যে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরাবরই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সাধারণ মানুষের...

এই বিভাগের অন্যান্য সংবাদ