spot_img

কু‌ষ্টিয়ায় আধিপত্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে দুইজন‌কে কু‌পি‌য়ে হত্যা

অবশ্যই পরুন

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত‌্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে দুই যুবক‌কে কু‌পি‌য়ে হত‌্যা করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত পৌ‌নে ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রা‌মে এ ঘটনা ঘটে।

নিহতরা হ‌লেন- দেবীনগর গ্রা‌মের মৃত চাঁদ আল‌ীর ছে‌লে ফারুক হোসেন (৪০) ও একই ইউনিয়‌নের খানপুর গ্রা‌মের আতিয়ার শে‌খের ছে‌লে আব্দুল শেখ (২৫)।

স্থানীয়রা জানান, শুক্রবার বি‌কে‌লে মিন্টু চৌ‌কিদা‌র ও ছা‌লি‌ম গ্রু‌পের অনুসারী‌দের ম‌ধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে। রা‌তে বিরোধের জের ধ‌রে মিন্টু চৌ‌কিদা‌রের সমর্থকরা দেশীয় অস্ত্র নি‌য়ে ছালিম হোসেনের বাড়িতে অত‌র্কিত হামলা চালায়। এ সময় ঘটনাস্থ‌লে থাকা ছা‌লি‌মের অনুসারী ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মন্ডল‌কে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে।

ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ফারুক ও আব্দুল শেখের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মুল্লুক মণ্ডলকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ‌খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জা‌কির হো‌সেন ব‌লেন, স্থানীয় মিন্টু চৌ‌কিদার ও ছা‌লিম হো‌সেন গ্রু‌পের ম‌ধ্যে আধিপত্যের দ্বন্দ্ব নি‌য়ে এই হত‌্যার ঘটনা ঘ‌টে‌ছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের আগ্রাসন থামাতে জাতিসংঘের জরুরি হস্তক্ষেপ চাইলো ইরান

ইরান জাতিসংঘকে সতর্ক করে বলেছে, তাদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের অব্যাহত বিমান হামলা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য ‘আসন্ন গুরুতর হুমকি’...

এই বিভাগের অন্যান্য সংবাদ