spot_img

‘রোনালদো সৌদি ক্লাবের জন্য ঠিক আছে, বিশ্বকাপের জন্য নয়’

অবশ্যই পরুন

আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালের কয়েক দিন আগে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার ও বিশ্বকাপজয়ী রোনালদো নাজারিও। তাঁর মতে, ক্রিস্টিয়ানোর বর্তমান শারীরিক অবস্থা আর বিশ্বকাপের সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতায় খেলার উপযোগী নয়।

সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বের সেরা ফুটবলারদেরও শারীরিক সক্ষমতা কমে আসে উল্লেখ করে রোনালদো বলেন, বয়সের প্রভাব মাঠের পারফরম্যান্সে স্পষ্টভাবে পড়ে।

তিনি বলেন, “আপনার শরীরই একসময় বলে দেয়, আর এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমার মনে হয়, ক্রিস্টিয়ানো ও নেইমার দুজনই এখন তাদের শরীরের সঙ্গে এমন এক পর্যায়ে পৌঁছেছে। নিজের শরীরের বিরুদ্ধে লড়াই জেতা খুবই কঠিন।”

ক্রিস্টিয়ানোকে নিয়ে তিনি আরও বলেন, “হয়তো তার এখনও সৌদি আরবে খেলার মতো মান আছে। কিন্তু বিশ্বকাপে খেলাটা অনেক বেশি কঠিন। সেখানে প্রতিযোগিতার মান অনেক উঁচু। ফুটবলের প্রতি যতই ভালোবাসা, আবেগ বা খেলার ইচ্ছা থাকুক না কেন, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় শরীরই। আমি নিজেও আর খেলি না, কারণ আমার মস্তিষ্ক যেভাবে খেলতে চায়, শরীর সেভাবে সাড়া দিতে পারে না।”

২০২৬ বিশ্বকাপে শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় পর্তুগাল। সেই ম্যাচের মধ্য দিয়েই এবারের বিশ্বকাপে শেষ হয় ক্রিস্টিয়ানো রোনালদোর অভিযান।

তবে ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড এখনও জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেননি। ফলে ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপে তাকে আবারও দেখা যেতে পারে—এমন জল্পনা চলছে।

আল-নাসরের হয়ে খেলা ক্রিস্টিয়ানো এবারের বিশ্বকাপে তিনটি গোল করেন। এর মধ্যে দুটি ছিল উজবেকিস্তানের বিপক্ষে এবং একটি করেন শেষ ৩২-এর ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে।

এখনও অবসরের কোনো নির্দিষ্ট সময় ঠিক করেননি ক্রিস্টিয়ানো। বরং পেশাদার ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করার লক্ষ্য নিয়েই খেলা চালিয়ে যেতে চান তিনি।

সূত্র: টিওয়াইসি স্পোর্টস

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের আগ্রাসন থামাতে জাতিসংঘের জরুরি হস্তক্ষেপ চাইলো ইরান

ইরান জাতিসংঘকে সতর্ক করে বলেছে, তাদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের অব্যাহত বিমান হামলা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য ‘আসন্ন গুরুতর হুমকি’...

এই বিভাগের অন্যান্য সংবাদ