ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনায় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে বাগদানের গুঞ্জন নতুন করে ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্টোরি শেয়ার করেন পূজা। সেই স্টোরিকে ঘিরেই ভক্তদের মধ্যে শুরু হয় নানা জল্পনা— কাকে সঙ্গী করে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন তিনি? যদিও বাগদানের এসব গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত পূজা কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
বিনোদন জগতের একাধিক সূত্রে এ ধরনের তথ্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে ভক্তদের মনেও প্রশ্ন দেখা দিয়েছে, কে সেই মানুষ, যার সঙ্গে ভবিষ্যতের পথচলার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।
এদিকে শোবিজ পাড়ায় গুঞ্জন জোরালো চলছে, ২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকের সঙ্গে বাগদান সেরেছেন পূজা। এক সাক্ষাৎকারে পূজা চেরি নিজেই জানিয়েছিলেন, তিনি এনগেজড। একই সঙ্গে তিনি বলেছিলেন, পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান। তবে সে সময়ও বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি তিনি।
তবে অতীতে একটি পডকাস্টে অংশ নিয়ে পূজা চেরি জানিয়েছিলেন, তিনি অবিবাহিত হলেও এনগেজড। তিনি বলেন, বাগদান পারিবারিকভাবেই হয়েছে এবং ভবিষ্যতে বিয়ের আয়োজনও পরিবারের সম্মতিতেই হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছিলেন, বিয়ে করলে সেটি গোপনে করবেন না; বরং সবাইকে জানিয়েই নতুন জীবনের সূচনা করবেন। তবে সে সময়ও তিনি তার বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি।
ব্যক্তিগত জীবন বরাবরই গণমাধ্যমের আলোচনার বাইরে রাখতে পছন্দ করেন পূজা চেরি। অভিনয়জীবনে নিয়মিত আলোচনায় থাকলেও ব্যক্তিগত সম্পর্ক বা পারিবারিক বিষয় নিয়ে খুব কমই প্রকাশ্যে কথা বলেছেন তিনি।
ফলে সম্প্রতি ছড়িয়ে পড়া বাগদানের গুঞ্জন নিয়ে ভক্তদের আগ্রহ বাড়লেও, আনুষ্ঠানিকভাবে নিশ্চিত তথ্য না পাওয়া পর্যন্ত বিষয়টি গুঞ্জন হিসেবেই বিবেচিত হচ্ছে।

