spot_img

রেস্টুরেন্টে যৌন হয়রানি, ভয়ংকর অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী সোনারিকা

অবশ্যই পরুন

হিন্দি ধারাবাহিক ও তেলেগু সিনেমার পরিচিত মুখ সোনারিকা ভাদোরিয়া। ‘দেবো কে দেব মহাদেব’ ধারাবাহিকে পার্বতীর চরিত্রে অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। পর্দায় তার অভিনয় প্রশংসিত হলেও বাস্তবে শৈশবের এক ভয়াবহ অভিজ্ঞতা এখনো তাকে তাড়া করে বেড়ায়। নিজের জীবনের সেই তিক্ত অভিজ্ঞতা প্রকাশ্যে এনেছেন এ অভিনেত্রী।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাত্র ১০-১১ বছর বয়সে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন বলে জানিয়েছেন সোনারিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, ছোটবেলায় এক পাতানো দাদাকে রাখি পরাতে গিয়েছিলেন। রাখি পরানোর পর পরিবারের সদস্যদের সঙ্গে দুপুরের খাবার খাওয়ার জন্য একটি রেস্টুরেন্টে যান। আর সেখানেই ঘটে তিক্ত অভিজ্ঞতা।

এ অভিনেত্রীর ভাষ্যমতে―রেস্টুরেন্টের একজন ম্যানেজার ছিলেন তার সঙ্গে। একটি দরজা থেকে অন্য দরজায় যাওয়ার মাঝের অন্ধকার জায়গায় পাশাপাশি হাঁটছিলেন ওই ব্যক্তি। সেখানে কয়েক পা চলার পর তার শরীরে আপত্তিকরভাবে হাত দেন ওই ম্যানেজার।

সোনারিকার অভিযোগ, তার বুকে হাত দিয়েছিলেন রেস্টুরেন্টের ম্যানেজার। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে গিয়েছিলেন ছোট্ট সোনারিকা। কী ঘটেছে, তা বুঝে ওঠার মতো বয়সও হয়নি তার। অভিনেত্রীর কথায়, ঘটনার পর একদম চুপ হয়ে গিয়েছিলাম। কোনো প্রতিবাদ করতে পারিনি। এমনকি সঙ্গে সঙ্গে পরিবারের কাউকে কিছু জানানোও হয়নি।

এরপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঘটনার বিষয়টি বুঝতে পারেন সোনারিকা। কৈশোরে এসে মায়ের কাছে বিষয়টি জানান। আর মেয়ের মুখে এমন কথা শুনে রীতিমত ভেঙে পড়েছিলেন তার মা। কারণ, এতদিন কেন বিষয়টি জানানো হয়নি, সেই প্রশ্নও করেছিলেন। অভিনেত্রীর বক্তব্য ছিল, ওই সময় বুঝতে পারেননি তার সঙ্গে কী ঘটেছিল।

সোনারিকা আরও জানিয়েছেন, তিনি এখনো তার বাবাকে সেই ঘটনার কথা জানাননি। তার আশঙ্কা, তার বাবা জানতে পারলে অভিযুক্ত ব্যক্তির প্রতি ক্ষোভ প্রকাশ করবেন। এমনকি অভিযুক্ত জীবিত না থাকলেও তাকে খুঁজে বের করার চেষ্টা করবেন বলে মনে করেন।

প্রসঙ্গত, ‘দেবো কে দেব মহাদেব’ ছাড়াও ‘তুম দেনা সাথ মেরা’, ‘পৃথ্বী বল্লভ’, ‘দাস্তান-এ-মোহব্বত সলিম অনারকলী’, ‘ইশক মে মরজাবা’র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন সোনারিকা।

সর্বশেষ সংবাদ

ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরুর জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরই ইরানে নতুন করে সামরিক অভিযান শুরু করতে চান ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি...

এই বিভাগের অন্যান্য সংবাদ