spot_img

অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল নগর গড়তে বাংলাদেশের অঙ্গীকার জাতিসংঘে পুনর্ব্যক্ত

অবশ্যই পরুন

জাতিসংঘে নিউ আরবান এজেন্ডার মধ্যমেয়াদি পর্যালোচনা বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী, জলবায়ু সহনশীল ও টেকসই নগর উন্নয়নে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মদ সোহেল মনজুর।

বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, পরিকল্পিত নগরায়ণ, সাশ্রয়ী আবাসন এবং সুষম আঞ্চলিক উন্নয়ন দেশের জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম ভিত্তি। নগরায়ণকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে বিবেচনা করছে সরকার।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় সরকার সাশ্রয়ী আবাসন সম্প্রসারণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং টেকসই নগর অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এসব উদ্যোগ নিউ আরবান এজেন্ডা ও টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ভবিষ্যৎমুখী নগর উন্নয়ন নিশ্চিত করতে সমন্বিত স্থানীয় পরিকল্পনা, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, উদ্ভাবনী নগর অর্থায়ন, সুষম আঞ্চলিক উন্নয়ন এবং জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

আহাম্মদ সোহেল মনজুর আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনী অর্থায়নের ওপর জোর দিয়ে বলেন, টেকসই নগর উন্নয়নের মাধ্যমে এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলতে হবে, যেখানে কোনো মানুষ বা কোনো অঞ্চল পিছিয়ে থাকবে না।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ ফাইনালের চ্যাম্পিয়ন দল পাবে ইতিহাসের প্রথম ফিফা ‘চ্যাম্পিয়নশিপ রিং’

বিশ্বকাপ জয়ের স্মৃতি এতদিন সীমাবদ্ধ ছিল সোনালি ট্রফি আর পদকে। তবে এবার সেই তালিকায় যোগ হচ্ছে নতুন এক সম্মাননা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ