spot_img

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ

অবশ্যই পরুন

২০২৬ সালে মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ভারতের চেয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে ২ হাজার ৮৮৬ মার্কিন ডলারে। বিপরীতে, ভারতের ক্ষেত্রে এ পরিমাণ হতে পারে ২ হাজার ৭৪৯ ডলার।

আইএমএফের ২০২৬ সালের অক্টোবরের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে এ পূর্বাভাস তুলে ধরা হয়েছে।

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতকে মাথাপিছু জিডিপিতে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের অর্থনীতির বিকাশে তৈরি পোশাকশিল্প, প্রবাসী আয় এবং কর্মক্ষেত্রে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব খাতের অবদান অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

মাথাপিছু জিডিপি হিসাব করা হয় একটি দেশের মোট অর্থনৈতিক উৎপাদনকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে। এ সূচক থেকে দেশের গড় অর্থনৈতিক উৎপাদন সম্পর্কে ধারণা পাওয়া যায়। তবে এটি নাগরিকদের প্রকৃত গড় আয় বা জীবনযাত্রার মান সরাসরি নির্দেশ করে না।

সর্বশেষ সংবাদ

ব্যালনের মঞ্চে প্রশংসিত সাকা, মানবিক কাজে অবদানের জন্য পেলেন ‘সক্রেটিস অ্যাওয়ার্ড’

ব্যালন ডি’অরে ফুটবল মাঠে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি পান ফুটবলার, কোচ ও নির্দিষ্ট দল। মাঠের বাইরে মানবিক কাজে অবদানের জন্যও...

এই বিভাগের অন্যান্য সংবাদ