spot_img

ইসরায়েলি নাগরিক শনাক্ত হলেই বহিষ্কার, কঠোর বার্তা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

অবশ্যই পরুন

মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের উপস্থিতি শনাক্ত হলে তাকে অবিলম্বে দেশ থেকে বহিষ্কার করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, তিনি বলেছেন, মালয়েশিয়া ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না এবং সে কারণে ইসরায়েলি নাগরিকদের অবস্থান মেনে নেওয়া হবে না।

সম্প্রতি মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যের একটি বেসরকারি আবাসিক ও প্রযুক্তিভিত্তিক কমিউনিটি ‘নেটওয়ার্ক স্কুল’-এ ইসরায়েলিদের সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, দ্বৈত নাগরিকত্বধারী কয়েকজন ইসরায়েলি অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করে ওই প্রকল্পে অংশ নিয়েছেন।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ‘নেটওয়ার্ক স্কুল’-এর কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, তদন্তে যদি প্রমাণিত হয় যে ইসরায়েলি নাগরিকরা ওই প্রকল্পে যুক্ত ছিলেন, তাহলে তাদের অবিলম্বে বহিষ্কার করা হবে। তিনি জানান, সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ ইতোমধ্যে বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করছে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ার সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। বিশেষ অনুমতি ছাড়া ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশটিতে প্রবেশ নিষিদ্ধ। তবে অন্য দেশের বৈধ পাসপোর্ট ব্যবহারকারী দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে বিদ্যমান আইনের আওতায় ভ্রমণের সুযোগ রয়েছে।

সর্বশেষ সংবাদ

আমাদের যোদ্ধারা বিশ্বকে হতবাক করে দিয়েছে: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, জনগণের সমর্থন এবং রাষ্ট্রিয় সকল বিভাগের সমন্বয়ে ইরানি সশস্ত্র বাহিনীর সাহসী প্রতিরোধ শত্রুর হিসাবনিকাশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ