spot_img

বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

অবশ্যই পরুন

গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলে আলীম কাজীকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আলীম কাজী গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিকদাহ কাজীর বাজার গ্রামের বাসিন্দা ইসমাইল কাজীর ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত আলীম কাজী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ২০২৩ সালের ১২ মে সন্ধ্যায় আলীম কাজী মাদক সেবন করে নিজ বাড়িতে এসে বিশৃঙ্খলা ও ভাঙচুর শুরু করলে তার বাবা ইসমাইল কাজী তাতে বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আলীম তার বাবাকে দেখে নেয়ার হুমকি দিয়ে বাড়ি থেকে চলে যায়।

পরদিন সকালে বাবা ইসমাইল কাজী বাড়ির পাশে আখের রস বিক্রির উদ্দেশ্যে আখ পরিষ্কার করছিলেন। এ সময় মাদকসেবী আলীম বটি হাতে নিয়ে তার বাবাবে গালিগালাজ করে। এ সময় ইসমাইল কাজী ছেলে আলীমকে গালিগালাজ করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা বটি দিয়ে গলায় কোপ দেয়। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় নিহতের বড় ছেলে সেলিম কাজী বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশের তদন্ত ও স্বাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার এ রায় দেন।

সর্বশেষ সংবাদ

আইআরজিসিকে হুমকি হিসেবে দেখা যুক্তরাজ্যের ‘দায়িত্বজ্ঞানহীন’ সিদ্ধান্ত: ইরান

ইরান মঙ্গলবার (১৪ জুলাই) বলেছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে নিরাপত্তা হুমকি হিসেবে যুক্তরাজ্যের ঘোষণার সিদ্ধান্ত ‘অযৌক্তিক’ এবং ‘দায়িত্বজ্ঞানহীন’। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ