spot_img

রাজধানীতে মধ্যরাত থেকেই তুমুল বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী

অবশ্যই পরুন

রাজধানীতে মধ্যরাত থেকে একটানা তুমুল বৃষ্টি হচ্ছে। এতে কোনো কোনো এলাকায় হাঁটুসমান পানি জমেছে। এরইমধ্যে কর্মদিবসে রাস্তায় নেমে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

রোববার (১২ জুলাই) আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, রাজধানীতে সবশেষ ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দিনভর রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। জলাবদ্ধ পরিস্থিতির কারণে যানবাহনের সংখ্যাও খুব কম।

এদিকে, সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় অফিস-আদালতের উদ্দেশ্যে বের হওয়া নগরবাসী পড়েছেন বিপাকে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও ভোগান্তির মধ্য দিয়ে পৌঁছাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে। কয়েকটি স্কুলে স্থগিত করা হয়েছে পরীক্ষা। তবে সবচেয়ে ভোগান্তিতে খেটে খাওয়া মানুষজন। জীবিকার তাগিদে তাদের রাস্তায় নামতেই হচ্ছে। তুমুল বৃষ্টিতে ভিজেই তারা যাত্রীদের পৌঁছে দিচ্ছেন গন্তব্যে।

অফিসগামী একজন বলেন, সকাল থেকেই রেডি হয়ে অপেক্ষায় আছি। তবে বৃষ্টি না থামায় বাধ্য হয়ে ভিজে ভিজে অফিসে যেতে হচ্ছে।

অন্যদিকে, সাগরে সৃষ্ট নিম্নচাপ, মৌসুমি বায়ুর সক্রিয়তা বৃদ্ধি এবং বায়ুচাপের তারতম্যের কারণে গত এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।

সর্বশেষ সংবাদ

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। রোববার বার্তা সংস্থা...

এই বিভাগের অন্যান্য সংবাদ