spot_img

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

অবশ্যই পরুন

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন।

রোববার (১২ জুলাই) ভোর ৪ টা ১৯ মিনিটের দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি অষ্টম জাতীয় সংসদে স্পিকার হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া ২০০২ সালে কিছু সময়ের জন্য অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন।

রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং দেশের সংসদীয় গণতন্ত্র ও আইন প্রণয়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সর্বশেষ সংবাদ

ইরানের প্রস্তাবে ট্রাম্প বললেন—‘আমি প্রত্যাখ্যান করছি’

চলমান যুদ্ধ অবসানে ইরানের প্রস্তাব করা সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পক্ষ থেকে যুদ্ধ...

এই বিভাগের অন্যান্য সংবাদ