ফিফা বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে শুরুতে পিছিয়ে পড়েও নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড। দলের হয়ে জোড়া গোলের দেখা পেয়েছেন জুড বেলিংহাম। শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় মায়ামি স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।
এদিন ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকে ইংলিশরা। আক্রমণে গিয়ে সুযোগ তৈরির চেষ্টা করছে কেইন–বেলিংহামরা। অন্যদিকে নরওয়েও চেষ্টা করে পাল্টা আক্রমণে যাওয়ার। তবে লক্ষ্যভেদ করতে পারেনি কেউই।

