spot_img

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

অবশ্যই পরুন

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী। খবর, রয়টার্সের।

রোববার (১২ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

এক বিবৃতিতে আইআরজিসি বলে, একটি জাহাজ নিজেদের অবস্থান শনাক্তকারী ব্যবস্থা বন্ধ করে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করেছিল। পরে জাহাজটিতে হামলা চালিয়ে সেটিকে থামিয়ে দেওয়া হয়। তবে জাহাজটি সম্পর্কে তারা বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

এতে আরও বলা হয়, কয়েকটি জাহাজ ‘অননুমোদিত পথ’ দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে এবং পথ পরিবর্তনের জন্য দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করে।

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে দেওয়া হবে না উল্লেখ করে নতুন কোনো হামলা বা নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটলে শক্ত হাতে জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় এতে।

সর্বশেষ সংবাদ

ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৮

ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি নিরাপত্তা বাহিনীর একটি প্রশিক্ষণ শিবিরে হুতিদের হামলায় ৫৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ