spot_img

ইউক্রেনকে ৭০ বিলিয়ন ইউরো সামরিক সহায়তার অঙ্গীকার ন্যাটোর

অবশ্যই পরুন

তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত উত্তর আটলান্টিক সামরিক জোটের (ন্যাটোর) দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলন শেষে ইউক্রেনের জন্য ৭০ বিলিয়ন ইউরোর এক বিশাল সামরিক সহায়তার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল- জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

সম্মেলন শেষে জারিকৃত যৌথ ঘোষণাপত্রে বলা হয়, ন্যাটোর প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থা নিউক্লিয়ার, প্রথাগত এবং মিসাইল ডিফেন্স সক্ষমতার একটি যথাযথ সমন্বয়ের ওপর প্রতিষ্ঠিত, যার সাথে যুক্ত রয়েছে মহাকাশ ও সাইবার সম্পদ। আমরা আমাদের সামরিক সক্ষমতার শ্রেষ্ঠত্ব বজায় রাখতে সংকল্পবদ্ধ।

ন্যাটো নেতৃবৃন্দ আরও জানান, নতুন প্রযুক্তির দ্রুত প্রয়োগ ও আধুনিকায়নে বিপুল বিনিয়োগ করা হচ্ছে। ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, আমরা সব ক্ষেত্রে সশস্ত্র বাহিনীকে মোতায়েন, সক্রিয় ও টিকিয়ে রাখার সক্ষমতায় বিনিয়োগ করছি।যার মধ্যে রয়েছে ডিপ প্রিসিশন স্ট্রাইক, সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, চালকবিহীন ব্যবস্থা, সর্বাধুনিক প্রযুক্তি এবং গোয়েন্দা সক্ষমতা।

একই সাথে আমরা একটি ‘ট্রান্স-আটলান্টিক ওয়ারফাইটিং ক্লাউড’ তৈরি করছি এবং শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল গ্রহণ করছি।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিনন্দন

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ