spot_img

হলিউডে কে এই ‘এআই অভিনেত্রী’

অবশ্যই পরুন

হলিউডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিতর্কের মধ্যেই নতুন এক ইতিহাস গড়তে যাচ্ছে এআই-নির্ভর স্টুডিও। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, তাদের তৈরি এআই অভিনেত্রী টিলি নরউড কে প্রধান চরিত্রে রেখে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

এটি হবে টিলি নরউডের প্রথম ফিচার ফিল্ম। ছবিটির কাহিনি আবর্তিত হবে ‘টিলিভার্স’ নামের একটি কাল্পনিক ডিজিটাল জগতকে ঘিরে। সেখানে একটি এআই সত্তা ধীরে ধীরে মানুষের মতো অনুভূতি, পরিচয়বোধ, খ্যাতি, উচ্চাকাঙ্ক্ষা ও আত্ম-অন্বেষণের অভিজ্ঞতার মুখোমুখি হয়।

টিলি নরউডকে ২০২৫ সালে প্রথম প্রকাশ্যে আনা হয়। এরপর থেকেই হলিউডে শুরু হয় তীব্র বিতর্ক। অভিনয়শিল্পীদের সংগঠনসহ অনেকেই আশঙ্কা প্রকাশ করেন, এআই অভিনেতা-অভিনেত্রীর ব্যবহার ভবিষ্যতে মানবশিল্পীদের কাজের সুযোগ কমিয়ে দিতে পারে।

তবে প্রযোজনা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এলিন ভ্যান ডার ভেলডেন দাবি করেছেন, এই সিনেমা মানুষের বিকল্প হিসেবে এআইকে প্রতিষ্ঠা করার জন্য নয়। তাঁর ভাষ্য, চলচ্চিত্র নির্মাণে মানব সৃজনশীলতাই মূল চালিকাশক্তি, আর এআই কেবল একটি সহায়ক প্রযুক্তি।

এখনও ছবিটির মুক্তির তারিখ বা পরিবেশকের নাম আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ঘোষণার পর থেকেই এটি চলচ্চিত্র জগতে ব্যাপক আলোচনা তৈরি করেছে এবং এআই ও সৃজনশীলতার ভবিষ্যৎ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

সর্বশেষ সংবাদ

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৬

রাজধানীর শেরেবাংলা নগর, মোহাম্মদপুর ও তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩৬ জনকে গ্রেপ্তার করেছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ