spot_img

গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর সরকার: স্থানীয় সরকারমন্ত্রী

অবশ্যই পরুন

গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৬ জুলাই) সকালে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস ও সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, পল্লী উন্নয়ন এই সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে নির্বাচিত সরকার। কৃষি সহযোগিতা, কৃষি সেচ, কৃষি কার্ডের মাধ্যমে গ্রামীণ কৃষকের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডসহ নানা কার্ডের মাধ্যমে সাধারণ প্রান্তিক মানুষের উন্নয়নে কাজ করছে সরকার। তেমনি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ৫ যুগ ধরে সিরডাপ পল্লী উন্নয়নে কাজ করছে। প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছে সিরডাপ।

সর্বশেষ সংবাদ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩৩৪২, চলছে উদ্ধার অভিযান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে। দেশটিতে পরপর আঘাত হানা জোড়া ভূমিকম্পে আরও অন্তত ১৬হাজার...

এই বিভাগের অন্যান্য সংবাদ