spot_img

নামাজের জন্য অপেক্ষা করলেও সাওয়াব

অবশ্যই পরুন

আবু হুরায়রা (রা.) বলেন, ‘আল্লাহর রাসুল (সা.) বলেছেন, তোমাদের কারো জামাতে নামাজ আদায়ে নিজ ঘরের নামাজের চেয়ে ২০ গুণেরও অধিক মর্যাদা রয়েছে। কেননা সে যখন উত্তমরূপে অজু করে মসজিদে আসে, নামাজ আদায় ছাড়া অন্য কোনো অভিপ্রায়ে আসে না, নামাজ ছাড়া অন্য কিছুই তাকে উদ্বুদ্ধ করে না। এমতাবস্থায় তার প্রতি কদমে একটি মর্তবা বৃদ্ধি করা হবে এবং একটি গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আর ফেরেশতারা তোমাদের সে ব্যক্তির জন্য দোয়া করতে থাকবেন, যতক্ষণ সে যেখানে নামাজ আদায় করেছে, হে আল্লাহ! আপনি তার প্রতি অনুগ্রহ করুন, তার প্রতি রহম করুন। যতক্ষণ না সে সেখানে অজু ভঙ্গ করে, যতক্ষণ না সে সেখানে কাউকে কষ্ট দেয়। তিনি আরো বলেছেন, তোমাদের সে ব্যক্তি নামাজরত বলে গণ্য হবে, যতক্ষণ সে নামাজের অপেক্ষায় থাকে।’ (সহিহ বুখারি, হাদিস : ২১১৯)

শিক্ষা
আলোচ্য হাদিসের আলোকে প্রাজ্ঞ আলেমরা বলেন,
১. জামাতে নামাজ আদায় করা আবশ্যক। জামাতে নামাজ পড়লে অধিক সাওয়াব পাওয়া যায়।
২. নেক আমলের দ্বারা পাপ মার্জনা হয়।
৩. ফেরেশতারা ইবাদতকারীদের জন্য দোয়া করেন।
৪. মসজিদে অজু অবস্থায় থাকা উত্তম।
৫. নামাজের জন্য অপেক্ষা করলেও সাওয়াব পাওয়া যায়। (মাউসুয়াতুল হাদিসিয়্যা)

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ জয়ের পর স্পেনের সঙ্গে সম্পর্ক নিয়ে ভোল পাল্টালেন ট্রাম্প

আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল বিশ্বকাপ জিতেছে স্পেন। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি কয়েকদিন আগে স্পেনের ওপর...

এই বিভাগের অন্যান্য সংবাদ