spot_img

নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, জনগণ যেন সরকারপ্রধান থেকে নিজেদের বিচ্ছিন্ন মনে না করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৫ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদর দফতরে পিজিআরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রের সরকারপ্রধান হিসেবে জনগণের ওপর আস্থা ও বিশ্বাস রয়েছে। একটি বিশেষায়িত বাহিনী হিসেবে প্রশিক্ষণ ও প্রযুক্তিতে পিজিআর-এর পিছিয়ে থাকার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী নিয়মানুবর্তিতা ও পেশাদারিত্ব বজায় রাখলে দেশের সার্বভৌমত্ব আর হুমকির সম্মুখীন হবে না। এছাড়া, সাইবার নিরাপত্তাসহ সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সব বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬.৩ শতাংশ মানুষ

দায়িত্ব নেওয়ার ছয় মাস অতিক্রম করেছে বিএনপি সরকার। সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রমের ওপর জরিপ চালিয়েছে ডপলার রিসার্চ বাংলাদেশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ