spot_img

প্রজন্ম থেকে প্রজন্মান্তর মনে রাখবে খামেনির ইতিহাস: পাক প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের জানাজায় অংশ নিতে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত পাকিস্তানি এই নেতা এক সোশ্যাল মিডিয়া পোস্টে খামেনির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

তিনি লিখেছেন, খামেনেইয়ের প্রজ্ঞা, নেতৃত্ব এবং ইরানসহ গোটা অঞ্চলের ওপর তাঁর যে গভীর প্রভাব, তা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তেহরানের এই জানাজায় শাহবাজ শরীফের সঙ্গে পাকিস্তানের একটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদল অংশ নেয়। এই দলে ছিলেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি, দেশটির জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং পাকিস্তানের প্রভাবশালী সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরসহ একাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তা। আল জাজিরা

সর্বশেষ সংবাদ

২৯ বছরের পুরোনো ব্যালন ডি’অর রেকর্ড ভাঙার অপেক্ষায় ইয়ামাল

লামিন ইয়ামাল এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত তারকাদের একজন। ২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনকে শিরোপা জেতানোর পর তার নাম উঠে...

এই বিভাগের অন্যান্য সংবাদ