spot_img

হাসপাতালে নিরাপত্তা জোরদারে ইমারজেন্সি অ্যালার্ম বাজানো হবে: স্বাস্থ্য মন্ত্রী

অবশ্যই পরুন

ডাক্তার, নার্সসহ হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে পাইলটিং পদ্ধতিতে ইমারজেন্সি অ্যালার্ম চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানান, প্রথম পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে এই ব্যবস্থা কার্যকর করা হবে। আগামী কিছুদিনের মধ্যেই এটি চালু হতে যাচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন এসব কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জুলাই ও আগস্ট মাসে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে। তবে পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।

তিনি জানান, থানা, উপজেলা ও জেলা পর্যায়ে ডেঙ্গু শনাক্তের এনএসওয়ান পরীক্ষার কিট পাঠানো হয়েছে। এছাড়া ঢাকা ও দেশের বড় শহরগুলোর হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। রোগীর সংখ্যা বাড়লে সেগুলো চালু করা হবে। ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে মসজিদের ইমামসহ সবাইকে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

সর্বশেষ সংবাদ

এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। তবে এ বিষয়ে নির্বাচন...

এই বিভাগের অন্যান্য সংবাদ