spot_img

দোহায় ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক

অবশ্যই পরুন

যুদ্ধ অবসানেরে উদ্দেশে হওয়া চুক্তি নিয়ে আলোচনা করতে পরোক্ষ আলোচনায় বসছেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা। আজ বুধবার (১ জুলাই) এই আলোচনার বিষয়ে অবগত একজন কূটনীতিক ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন।

ওই কূটনীতিক বলছেন, লেক লুসার্ন সম্মেলনের অগ্রগতির ওপর ভিত্তি করে তৈরি হওয়া সমঝোতা স্মারক নিয়ে বুধবার দোহায় কাতারি ও পাকিস্তানি মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে কারিগরি পর্যায়ের পরোক্ষ আলোচনায় বসবেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা।

তিনি বলেন, মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ এই কারিগরি আলোচনায় অংশ নিচ্ছেন না। তবে মঙ্গলবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করেছেন তারা।

এর আগে, যুক্তরাষ্ট্র ও ইরানের পক্ষ থেকে কাতারে বৈঠকের জন্য কর্মকর্তা পাঠানোর তথ্য জানিয়েছিল। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ বন্ধে ৬০ দিনের যুদ্ধবিরতি, অবরুদ্ধ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধ চিরতরে বন্ধ ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর সময়সীমা অন্তর্ভুক্ত রয়েছে।

ইরানি কর্মকর্তাদের বুধবার দোহা সফরের কথা থাকলেও সরাসরি আলোচনা হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি। তবে তিনি বলেছেন, আগামী দিনগুলোতে যেকোনো স্তরেই মার্কিন পক্ষের সঙ্গে আলোচনার কোনও পরিকল্পনা ইরানি কর্মকর্তাদের নেই।

সর্বশেষ সংবাদ

১১ ছক্কায় ৩০ বলে সেঞ্চুরি, অভিষেক শর্মার বিশ্ব রেকর্ড

আফগানিস্তানের বোলিং আক্রমণ গুঁড়িয়ে দিয়ে ভারতের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন অভিষেক শর্মা।দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে...

এই বিভাগের অন্যান্য সংবাদ