spot_img

বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কমলে দেশের বাজারেও দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে যশোর জেনারেল হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দিয়ে তিনি এ কথা জানান।

এতে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, এই মুহূর্তে জ্বালানির দাম আরও বৃদ্ধির কোনো চিন্তা নেই সরকারের। বিশ্ববাজারে তেলের দাম কমলে জনগণকে স্বস্তি দিতে জ্বালানির মূল্য সমন্বয়ের চেষ্টা করবে সরকার।

অন্যদিকে, দেশে গ্যাস নিয়ে সাময়িক যে সমস্যা ছিল, তা কেটে গেছে। এখন গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক বলে এ সময় উল্লেখ করেন অনিন্দ্য ইসলাম অমিত।

সর্বশেষ সংবাদ

দেশের মানুষ ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না: রিজভী

ষড়যন্ত্র করলেও দেশের অসাম্প্রদায়িক ও ধর্মপ্রাণ মানুষ এটিকে কখনোই বাস্তবায়ন হতে দেবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ