spot_img

২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে

অবশ্যই পরুন

আজন্ম স্বপ্ন পূরণের লক্ষ্যে বর্তমানে বিশ্বকাপে মজে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স ৪১ হওয়ায় সোনালি ট্রফি ছোঁয়ার এটা শেষ সুযোগ বলে অনেকে মনে করছেন। তবে ২০২৬ বিশ্বকাপ রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ নাও হতে পারে। পরের বিশ্বকাপেও তিনি খেলতে পারেন। এমন ইঙ্গিতই ‘সিআর সেভেনের’ কণ্ঠে।

বিশ্বকাপ ট্রফি জয়ের বিপরীতে আরেকটি স্বপ্ন দেখছেন রোনালদো।

তার চাওয়া, ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের সঙ্গে একই দলের হয়ে খেলবেন তিনি। এমন ইচ্ছের কথা অনেকবারই সংবাদ মাধ্যমে জানিয়েছেন পর্তুগালের অধিনায়ক।

ছেলেকে তো অবশ্যই বলেছেন। তা না হলে কি আর রোনালদোকে খেলা চালিয়ে যাওয়ার কথা বলতেন ক্রিস্টিয়ানো জুনিয়র।

তা কি বলেছেন তার ছেলে চলুন শুনি রোনালদের মুখেই। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী বলেছেন, ‘ক্রিস্টিয়ানো জুনিয়র সবসময় আমাকে বলে খেলা চালিয়ে যাও। যেন ২০৩০ বিশ্বকাপে আমরা সতীর্থ হতে পারি।’

বাবার স্বপ্নপূরণে সঠিক পথেই আছে ক্রিস্টিয়ানো জুনিয়রও। ১৫ বছর বয়সী এই ফরোয়ার্ড বাবার মতো গতির সঙ্গে ক্লিনিক্যাল ফিনিশিংয়েও দুর্দান্ত।

লেফট উইঙ্গার হলেও ৬ ফুট ৩ ইঞ্চির ক্রিস্টিয়ানো জুনিয়র আক্রমণভাগের যেকোনো জায়গায় মানিয়ে নিতে সক্ষম।

তার প্রমাণ ২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পর্তুগালের অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৬ দলের হয়ে তিনটি শিরোপা। এর মধ্যে ভ্লাতকো মাকোভিচ টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোলও করে। এদিকে বাবার সৌদি প্রো লিগের দল আল নাসরের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ২৭ ম্যাচে ৫৬ গোলও করা হয়ে গেছে। সেই সঙ্গে আছে ১৫টি অ্যাসিস্টও। সম্প্রতি অনূর্ধ্ব-১৭ দলের হয়ে হ্যাটট্রিকের সঙ্গে নিয়মিত গোলও করে যাচ্ছে ক্রিস্টিয়ানো জুনিয়র।

4

তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই সম্প্রতি সৌদি আরবের সংবাদমাধ্যম ‘আল উইয়াম’ জানিয়েছে, রোনালদোর বড় ছেলেকে ২০২৬-২৭ মৌসুমে মূল দলের অনুশীলনে যুক্ত করতে পারে আল নাসর। সংবাদ সত্যি হলে ছেলের সঙ্গে নিজের ট্রেডমার্ক উদযাপন ‘সিউউউ’ হয়তো হাতছোঁয়া দূরত্বেই থাকবে।

সর্বশেষ সংবাদ

বিদেশের সঙ্গে সম্পাদিত সব মৌলিক চুক্তি সংসদে আনার দাবি জামায়াত আমিরের

সংসদকে পাশ কাটিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিদেশের সঙ্গে...

এই বিভাগের অন্যান্য সংবাদ