spot_img

রিপাবলিকানের প্রতি সমর্থন প্রত্যাহার করে টাকার -‘আই এম আউট’

অবশ্যই পরুন

রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন বলেছেন যে তিনি রিপাবলিকান পার্টির প্রতি তার আজীবন সমর্থন প্রত্যাহার করছেন। তার অভিযোগ, বর্তমান নেতৃত্ব যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্যে আপস করেছে।

সাম্প্রতিক কান্ট বি সেন্সরড্ পডকাস্টের এক পর্বে কার্লসন বলেন, ‘আমি আর নেই (আই এম আউট)। কীভাবে আমি বা কোনো আমেরিকান ভোটার এমন একটি রাজনৈতিক দলকে সমর্থন করতে পারি, যে দল যুক্তরাষ্ট্রের প্রতি অনুগত নয়… এবং নিজের নাগরিকদের চেয়ে একটি বিদেশি দেশের স্বার্থকে বেশি গুরুত্ব দেয়?’

প্রখ্যাত এই ভাষ্যকার, যিনি নিজেকে গত ৩৫ বছর ধরে দলের ‘ধারাবাহিক সমর্থক’ হিসেবে বর্ণনা করেছেন, বর্তমান প্রশাসনের অবস্থানকে ‘অনৈতিক’ বলে অভিহিত করেন।

তিনি যুক্তি দেন যে দলটি তার গণতান্ত্রিক দায়িত্বের পরিপন্থী আচরণ করছে, কারণ তাদের উচিত নিজেদের ভোটার ও দেশের স্বার্থের প্রতিনিধিত্ব করা।

কার্লসন বলেন, ‘রিপাবলিকান পার্টিকে সমর্থন করার কোনো সম্ভাবনাই নেই।’
তিনি আরও যোগ করেন যে যদি তিনি সমর্থন প্রত্যাহার করেন, তাহলে ‘অনেক অন্য লোকও’ তার পথ অনুসরণ করবে।

তিনি উল্লেখ করেন যে তিনি ডেমোক্র্যাটিক পার্টিকেও সমর্থন করবেন না, তবে ভবিষ্যতে তার রাজনৈতিক অবস্থান কী হবে তা এখনো নিশ্চিত নন।

ট্রাম্পের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন

ইরানের সঙ্গে যুদ্ধসংক্রান্ত বিষয় নিয়ে কার্লসনের ক্রমবর্ধমান সমালোচনার পর এই আদর্শিক বিচ্ছেদ আরও স্পষ্ট হয়ে ওঠে।

এর আগে তিনি দাবি করেছিলেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর ‘জিম্মি’ হয়ে পড়েছেন। এছাড়া তিনি অভিযোগ করেন যে মধ্যপ্রাচ্যে ট্রাম্প ‘ঈশ্বরের ভূমিকা পালনের’ চেষ্টা করছেন।

কার্লসনের এসব সমালোচনার জবাবে ট্রাম্প তাকে ‘কম বুদ্ধিসম্পন্ন ব্যক্তি’ (লো আই কিউ পারসন) এবং ‘বোকা’ (ফুল) বলে আখ্যা দেন। ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোসালে-এ আরও ইঙ্গিত দেন যে কার্লসন ও সহ-ভাষ্যকার মেগান ক্যালির ‘একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করা উচিত।’

২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম-সমর্থক হওয়া সত্ত্বেও, কার্লসন এখন বলছেন যে প্রশাসনের সামরিক কৌশল তাকে ‘প্রতারিত’ অনুভব করিয়েছে।
সূত্র: আনাদোলু

সর্বশেষ সংবাদ

কৃষিমন্ত্রীর সঙ্গে এফএলজেএফের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্টস ফোরামের (এফএলজেএফ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ