spot_img

রাস্তা আটকে মোদির যোগব্যায়াম

অবশ্যই পরুন

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহাসিক রেড রোডে আয়োজিত এক সুবিশাল অনুষ্ঠানে অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার (২১ জুন) হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে দিনটি উদযাপিত হয়। অনুষ্ঠানটি ঘিরে কয়েক দিন ধরেই রেড রোড এলাকায় বিশেষ প্রস্তুতি ও নিরাপত্তার কড়াকড়ি দেখা যায়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অনুষ্ঠানের শুরুতে দেওয়া বক্তৃতায় শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে যোগচর্চার প্রসার ঘটানোর জন্য প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি বলেন, যোগব্যায়ামের চর্চাকে নতুনভাবে মানুষের কাছে পৌঁছে দিতে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

কলকাতার মাটিতে যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বাংলার মাটিতে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করতে পারা আমার জন্য বিশেষ আনন্দের। যোগ কেবল শারীরিক কসরত নয়; এটি মানবজীবনের সামগ্রিক উন্নয়ন, মানসিক প্রশান্তি ও সামাজিক ঐক্যের প্রতীক।

তিনি আরও যোগ করেন, নিয়মিত যোগাভ্যাস শারীরিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি মানসিক চাপ ও উদ্বেগ কমায়। এই অনুশীলনের কোনো বয়সসীমা নেই এবং এটি মানুষের মধ্যে পারস্পরিক সংযোগ ও সম্প্রীতি গড়ে তোলে।

কলকাতার রেড রোডের মূল আয়োজনের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে। বিশেষ করে মালদহের সত্য চৌধুরী স্টেডিয়াম এবং দক্ষিণেশ্বর কালী মন্দির সংলগ্ন গঙ্গার ঘাটেও বড় পরিসরে যোগাভ্যাস ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজন ঘিরে বিতর্ক ও সমালোচনা
বর্ণাঢ্য এই আয়োজন সফল হলেও তা নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে এক নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সমালোচকদের একাংশের দাবি, অতীতে মুসলিম সম্প্রদায়ের ঈদের নামাজের জন্য কলকাতার রেড রোড ব্যবহারের অনুমতি চাওয়া হলেও তা দেওয়া হয়নি। অথচ যোগ দিবস উপলক্ষে দীর্ঘ সময় ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।

সামাজিক ও রাজনৈতিক মহলের অনেকেই এই সিদ্ধান্তের সমালোচনা করে সরকারি নীতিতে ‘সমান সুযোগ’ ও ‘নীতিগত সামঞ্জস্য’ বজায় রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় অনেক বাংলাদেশি আটকে আছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এখানে আটক দুই হাজারের বেশি মানুষকে কীভাবে মুক্ত করা...

এই বিভাগের অন্যান্য সংবাদ