spot_img

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে একাদশ নিয়ে সংশয় স্কালোনির

অবশ্যই পরুন

বিশ্বকাপের গ্রুপ জে-র দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হওয়ার দুই দিন আগে আর্জেন্টিনা জাতীয় দল কানসাসের কমপাস মিনারালস ন্যাশনাল পারফরম্যানস সেন্টারে অনুশীলন করেছে। প্রধান কোচ লিওনেল স্কালোনি আগামী সোমবার ডালাসে বাংলাদেশ সময় রাত ২টায় অনুষ্ঠিত ম্যাচের জন্য চূড়ান্ত একাদশ নির্ধারণ করবেন।

অনুশীলনের অন্যতম আলোচ্য বিষয় ছিল গনজালো মন্তিয়েলের শারীরিক অবস্থা। তিনি সতীর্থদের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিয়েছেন এবং বেঞ্চে থাকার সম্ভাবনা রয়েছে। গত কয়েক দিনের তুলনায় আজকের অনুশীলন ছিল দর্শক ও গণমাধ্যমের জন্য বন্ধ।

মন্তিয়েলের চোট অনেকটাই সেরে ওঠায় একটি অনিশ্চয়তা দূর হয়েছে এবং এর ফলে নাহুয়েল মলিনার জন্য সুযোগ তৈরি হতে পারে। তবে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে খেলানো একাদশ নিয়ে স্কালোনির এখনও দুটি বড় সংশয় রয়েছে।

প্রথমত, থিয়াগো আলমাদার পরিবর্তে নিকোলাস গনজালেসকে খেলানো হতে পারে। গনসালেস তুলনামূলকভাবে বেশি গতিশীল এবং আক্রমণাত্মক খেলোয়াড়, যিনি প্রতিপক্ষের উঁচু প্রেসিংয়ের ফলে তৈরি হওয়া ফাঁকা জায়গার সুবিধা নিতে পারেন।

দ্বিতীয় সংশয়টি আক্রমণের কেন্দ্রে। জুলিয়ান আলভারেজের সামনে সুযোগ রয়েছে লাউতারো মার্তিনেজের জায়গায় শুরুর একাদশে থাকার।

রিভার প্লেটের সাবেক এই ফুল-ব্যাক মন্তিয়েল পুরো অনুশীলনেই বুট পরে মাঠে ছিলেন। শুক্রবার তিনি প্রথম অংশে দলের সঙ্গে অনুশীলন করলেও পরে আলাদাভাবে কাজ করেছিলেন। চোটটি গুরুতর নয় বলে তিনি শুধু বেঞ্চেই থাকবেন না, অস্ট্রিয়ার বিপক্ষেও কিছু সময় মাঠে নামতে পারেন। এছাড়া আগামী শনিবার ডালাসে জর্ডানের বিপক্ষে ম্যাচের জন্যও তিনি নির্বাচনের উপযোগী থাকবেন।

সম্ভাব্য একাদশের বাকি অংশ আলজেরিয়াকে ৩-০ গোলে হারানো দলের মতোই থাকতে পারে। গোলপোস্টের নিচে থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণভাগে খেলবেন ক্রিশ্চিয়ান রোমেরো, লিসানদ্রো মার্তিনেজ ও ফাকুনদো মেদিনা।

মিডফিল্ডে প্রায় নিশ্চিতভাবে থাকবেন রদরিগো ডি পল, এনজো ফারনানদেজ এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

আক্রমণভাগে আবারও শুরু থেকে খেলবেন লিওনেল মেসি, যিনি এই বিশ্বকাপে নিজের রেকর্ডের খাতা আরও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন।

এদিকে শনিবারের অনুশীলনে যেভাবে উন্নতি দেখা গেছে, তা অব্যাহত থাকলে লিয়ার্দ্রো পেরেডেস ও নিকোলাস তাংলিয়াফিকো এই বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামার সুযোগ পেতে পারেন।

সূত্র: টিওয়াইসি স্পোর্টস

সর্বশেষ সংবাদ

মেসি-ম্যারাডোনার সঙ্গে ইয়ামালের তুলনা ভুল: স্পেন কোচ

আর্জেন্টিনার লিওনেল মেসি কিংবা ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্তিদের সঙ্গে লামিন ইয়ামালকে তুলনা করা ‘ভুল হবে’—এমন মন্তব্য করেছেন স্পেন জাতীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ