spot_img

‘ওরা ঈর্ষান্বিত, খারাপ লোক অথবা নির্বোধ’, ইরান চুক্তি নিয়ে সমালোচকদের ট্রাম্প

অবশ্যই পরুন

ইরানের বিরুদ্ধে যথেষ্ট কঠোর অবস্থান নিতে পারেননি—এমন সমালোচনার জবাবে এবার কড়া ভাষা ব্যবহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের গৃহীত পদক্ষেপের কার্যকারিতা প্রমাণ করতে তিনি দেশের রেকর্ড ভাঙা শেয়ার বাজার এবং তেলের দাম কমে যাওয়ার বিষয়টিকে সামনে এনেছেন।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন— এই বোকারা, যারা মনে করে আমি ইরানের বিরুদ্ধে যথেষ্ট কঠোর ছিলাম না—যখন শেয়ার বাজার এইমাত্র রেকর্ড উচ্চতায় পৌঁছাল এবং তেলের দাম ‘ধসে পড়ছে’—তারা আসলে হয় ঈর্ষান্বিত, নয়তো খারাপ লোক, অথবা স্রেফ নির্বোধ।

তেহরানের সাথে ওয়াশিংটনের স্বাক্ষরিত সাম্প্রতিক সমঝোতা স্মারকটি আমেরিকার জন্য আদৌ কোনো বড় জয় কি না, তা নিয়ে দেশটির কিছু নীতিনির্ধারক ও রাজনীতিকের মধ্যে যখন তুমুল সমালোচনা ও প্রশ্ন চলছে, ঠিক তখনই ট্রাম্পের এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া সামনে এলো।

সর্বশেষ সংবাদ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ...

এই বিভাগের অন্যান্য সংবাদ