spot_img

চীনের গুয়াংশিতে ভয়াবহ বিস্ফোরণে ৭ জনের মৃত্যু

অবশ্যই পরুন

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুয়াংশি অঞ্চলে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। বৃহস্পতিবার (১১ জুন) এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ধারণকৃত ভিডিওতে বিস্ফোরণের পর আগুনের ভয়াবহতা এবং ঘন ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়তে দেখা যায়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দগ্ধ ও আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল গ্যাস পাইপলাইনের ত্রুটির কারণে এ বিস্ফোরণ ঘটেছে। তবে পরবর্তীতে পুলিশ এক বিবৃতিতে সেই সম্ভাবনা নাকচ করে দেয়। ফলে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পরপরই সংশ্লিষ্ট এলাকায় উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। বিস্ফোরণ এবং পরবর্তী অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদঘাটনে কাজ করছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ সংবাদ

ভিসা ইস্যুতে ক্ষতিগ্রস্ত আমিরাত প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি ভিসা বাতিল হয়ে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (৩১...

এই বিভাগের অন্যান্য সংবাদ