spot_img

দিল্লিতে হোটেলে আগুন, নিহত ২১

অবশ্যই পরুন

ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ আগুনে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় আরও অনেককে উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ জুন) স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটের দিকে পাঁচতলা বিশিষ্ট ‘মিকাসা ইন’ হোটেলের বেসমেন্টে অবস্থিত একটি রেস্তোরাঁ থেকে এই আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে বলে খবর একাধিক ভারতীয় গণমাধ্যমের।

ঘটনাস্থলে একের পর এক ফায়ার সার্ভিস ইউনিট পাঠানো হয়। উদ্ধার কাজে দুটি ওয়াটার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার, একটি কুইক রেসপন্স ভেহিকেলসহ একাধিক ইউনিট অংশ নেয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনটিতে প্রায় ৪০ জন অবস্থান করছিলেন। হোটেলটিতে প্রায় ২৫টি কক্ষ ছিল এবং অধিকাংশ অতিথিই বিদেশি নাগরিক, যারা চিকিৎসার উদ্দেশ্যে ভারতে এসেছিলেন।

এক ভিডিওতে দেখা গেছে, আগুন থেকে বাঁচতে কয়েকজন লোক জ্বলন্ত ভবন থেকে নিচে লাফিয়ে পড়ছেন। তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে।

আগুনের সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সোমালি রেফারিকে বিশ্বকাপের পুরো ফি’ই দেবে ফিফা

যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পেলেও বিশ্বকাপের পুরো পারিশ্রমিক পাচ্ছেন সোমালিয়ার রেফারি ওমর আরতান। বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য যুক্তরাষ্ট্রে গেলেও...

এই বিভাগের অন্যান্য সংবাদ