spot_img

শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা জাতি হিসেবে ব্যর্থতা: জামায়াতের আমীর

অবশ্যই পরুন

শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা একটি জাতি হিসেবে চরম ব্যর্থতা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২ জুন) সিলেটের সোনাতলা গ্রামে নির্মমভাবে ধর্ষণ ও খুনের শিকার শিশু ফাহিমার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

নিহত ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সান্ত্বনা দেন এবং জামায়াতের পক্ষ থেকে সব সময় তাদের পাশে থাকার দৃঢ় আশ্বাস প্রদান করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশে শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় যদি অপরাধীদের দৃষ্টান্তমূলক ও যথাযথ বিচার নিশ্চিত করা যেত, তবে এ ধরনের জঘন্য ও নির্মম ঘটনা অনেক কমে আসতো।

পরিদর্শনের পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতি ও সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়েও কথা বলেন ডা. শফিকুর রহমান। দেশে হঠাৎ দেখা দেওয়া হামের প্রকোপ এবং এই রোগে শিশু মৃত্যুর ঘটনা প্রসঙ্গে তিনি পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি বর্তমান সরকারেরও সমালোচনা করেন। তিনি বলেন, হামের প্রকোপে এত শিশুর মৃত্যুর ঘটনায় ঘটনায় অন্তর্বর্তী সরকারের পাশাপাশি বর্তমান সরকারেররেরও সমান দায় রয়েছে।

সর্বশেষ সংবাদ

ফুটবলের ভবিষ্যত ১০ তারকা কারা হবেন, নাম জানালেন মেসি

ফুটবলের ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাময় ১০ তরুণ খেলোয়াড়কে সামনে এনেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। অ্যাডিডাসের ‘মেসি +১০’ প্রচারণার তৃতীয় মৌসুমে...

এই বিভাগের অন্যান্য সংবাদ