spot_img

ঢাকার কোথাও পশুর হাটে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়নি: ডিএনসিসি প্রশাসক

অবশ্যই পরুন

রাজধানী ঢাকার কোথাও পশুর হাটে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পশুর হাটে আমরা চাঁদাবাজির কোনো অভিযোগ পাইনি।

আজ মঙ্গলবার (২৬ মে) রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শনে যান উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। এসময় এ মন্তব্য করেন তিনি।

গাবতলী হাটে গরু বাঁধার জন্য প্রতি খুঁটির জন্য ১৫ হাজার টাকা আদায়ের অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রশাসক জানান তারা বিষয়টি তদন্ত করে খবরের সত্যতা পাননি।

তিনি বলেন, ‘কারও কাছ থেকে হাসিলের ৫ শতাংশের বেশি নেওয়া হচ্ছে না।’

সর্বশেষ সংবাদ

প্রাণীকে আঘাত না করে তাদের প্রতি মমত্ববোধ দেখাতে হবে: প্রধানমন্ত্রী

প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

এই বিভাগের অন্যান্য সংবাদ