spot_img

ওমরাহ শুরুর সময়সূচি জানাল সৌদি আরব

অবশ্যই পরুন

চলতি বছরের আগামী ১ জুন থেকে পবিত্র ওমরাহ ভিসাধারীরা মক্কায় প্রবেশ ও ওমরাহ পালনের অনুমতি পাবেন বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সংস্থাটি জানিয়েছে, বিদেশ থেকে আগত ওমরাহ যাত্রীদের জন্য সমন্বিত সেবা ও ব্যবস্থাপনার অংশ হিসেবে নতুন এই সময়সূচি প্রকাশ করা হয়েছে।

এতে ওমরাহ কোম্পানি, বিদেশি এজেন্ট ও যাত্রীদের জন্য বিভিন্ন ধাপ ও সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

ঘোষিত সূচি অনুযায়ী, ওমরাহ কোম্পানি ও বিদেশি এজেন্টদের মধ্যে প্রাথমিক চুক্তি কার্যক্রম শুরু হয় গত ৪ মার্চ। এরপর ৩০ মার্চ অনুষ্ঠিত হয় ওমরাহ ও জিয়ারাহ ফোরাম এবং প্রাথমিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান।

আগামী মৌসুমকে সামনে রেখে ৫ মে প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ১১ মে বিদেশি এজেন্টদের যোগ্যতা যাচাই ও চূড়ান্ত চুক্তি কার্যক্রম সম্পন্ন করা হয়।

মন্ত্রণালয় আরও জানায়, ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে সেবাদাতা প্রতিষ্ঠানের চুক্তি ও ওমরাহ প্যাকেজ প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী ৩১ মে থেকে ওমরাহ ভিসা ইস্যু শুরু হবে।

নতুন ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৭ সালের ৯ মার্চ ওমরাহ ভিসা ইস্যুর শেষ দিন। একই বছরের ২৩ মার্চ হবে সৌদি আরবে ওমরাহ যাত্রীদের প্রবেশের শেষ সময় এবং ৭ এপ্রিলের মধ্যে সব যাত্রীকে সৌদি আরব ত্যাগ করতে হবে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, উন্নত ডিজিটাল ব্যবস্থা ও সমন্বিত সেবার মাধ্যমে ওমরাহ যাত্রীদের অভিজ্ঞতা আরও সহজ ও উন্নত করতেই এই নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে।

সূত্র: আরব নিউজ

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সোমালি রেফারিকে বিশ্বকাপের পুরো ফি’ই দেবে ফিফা

যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পেলেও বিশ্বকাপের পুরো পারিশ্রমিক পাচ্ছেন সোমালিয়ার রেফারি ওমর আরতান। বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য যুক্তরাষ্ট্রে গেলেও...

এই বিভাগের অন্যান্য সংবাদ