spot_img

মাদুরোর মতোই যুক্তরাষ্ট্রকে রক্তক্ষয়ী পরিণতির হুঁশিয়ারি কিউবার প্রেসিডেন্টের

অবশ্যই পরুন

কিউবার বিরুদ্ধে কোনো ধরনের সামরিক আগ্রাসন হলে রক্তক্ষয়ী পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল। মূলত, যুক্তরাষ্ট্রকে সতর্ক করে এমন ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার (১৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মিগুয়েল দিয়াজ-কানেল বলেন, কিউবা কোনো দেশের জন্য হুমকি নয়। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও দেশটির কখনো আক্রমণাত্মক পরিকল্পনা ছিল না। তবে তিনি অভিযোগ করেন, কিউবা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বহুমাত্রিক আগ্রাসনের শিকার হচ্ছে।

দিয়াজ-কানেল বলেন, কিউবার আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে। কিন্তু সেই অধিকারকে যুক্তরাষ্ট্র যেন যুদ্ধের ‘অজুহাত’ হিসেবে ব্যবহার না করে। সাম্প্রতিক সময়ে হাভানা ও ওয়াশিংটনের সম্পর্ক কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন চাপ এবং কিউবার ভয়াবহ জ্বালানি সংকট পরিস্থিতিকে আরও জটিল করেছে।

তবে, কিউবার প্রেসিডেন্টের মতো আরেকজন প্রেসিডেন্ট রয়েছেন, যিনি বারবার যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। এমনকি, আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে, এই কথাগুলোও তার সাথে মিলে যায়। তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো।

সর্বশেষ সংবাদ

জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকারের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী

জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করতে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ