spot_img

নাসীরুদ্দীনের গালি আপনাদের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু আমরা এটায় অভ্যস্ত: সিইসি

অবশ্যই পরুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনার প্রসঙ্গে বলেছেন, উনার এই ধরনের কথা শুনে আমরা অভ্যস্ত। নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা। আমি ব্যক্তিগত উনাকে খুব পছন্দ করি। কারণ মুখের ওপর হক কথা বলতে পারেন। এটা অপ্রিয়।

আজ সোমবার (১৮ মে) রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফডি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, উনি (পাটওয়ারী) প্রায়ই আমাদের সাথে দেখা করতে আসতেন। আর দেখা করে দরজার বাইরে গিয়েই আমাদের গালি দিতেন। এই গালি আপনাদের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু আমরা এটায় অভ্যস্ত। বিশ্বাস করেন, তবুও আমি সামান্যতম মনঃক্ষুণ্ণ হয়নি।

সিইসি আরও বলেন, উনি যেটা অনুভব করেছেন, উনার দৃষ্টিভঙ্গি থেকে যেটা দেখেছেন, উনি যেটা অন্তরে বিশ্বাস করে, সেটা উনি বলেছেন। এটাই গণতন্ত্র। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

সর্বশেষ সংবাদ

জার্মানিকে হারানোর আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় করে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে প্যারাগুয়ে। সেই ঐতিহাসিক জয়ের আনন্দে দেশজুড়ে এক দিনের জাতীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ