spot_img

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে গুলিতে ৩ জন নিহত

অবশ্যই পরুন

মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের পারমা শহরে একটি বেবি শাওয়ার অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ঘটনায় একজন পুলিশ আহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

পারমা পুলিশের মুখপাত্র স্কট ট্র্যাক্সলার স্থানীয় গণমাধ্যমকে জানান, প্যান্ডোরা’স ম্যাজিকাল ইভেন্টস ভেন্যুতে একটি বেবি শাওয়ার অনুষ্ঠান চলাকালে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলেই একজন কিশোরী ও দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ নিহত হন এবং চতুর্থ একজনের পায়ে গুলি লাগে।

তিনি আরও জানান, গুলিবর্ষণের ঘটনায় জড়িত দুই বন্দুকধারীকে শনাক্ত করে আটক করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

সিরিয়ায় হামলার পরিকল্পনা ইসরায়েলের, বড় সংঘাতের হুঁশিয়ারি তুরস্কের

সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের প্রতি সমর্থনকে কাজে লাগিয়ে দেশটিতে সামরিক অভিযান চালাতে পারে ইসরায়েল- এমন আশঙ্কা প্রকাশ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ