spot_img

চামড়া শিল্পকে লাভজনক করতে সাভারের সিইটিপির আধুনিকায়ন চান বাণিজ্যমন্ত্রী

অবশ্যই পরুন

বাংলাদেশের চামড়া শিল্পকে লাভজনক ও টেকসই খাতে রূপ দিতে সাভারের সিইটিপি (পরিবেশবান্ধব কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার) আধুনিকায়ন এবং আন্তর্জাতিক কমপ্লায়েন্স নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার (১৭ মে) চামড়া শিল্প টাস্কফোর্সের নবম সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পশু জবাই থেকে চামড়া বাজারজাতকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়াকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনা হবে এবং ঈদের পর থেকেই অ্যাকশনভিত্তিক কার্যক্রম শুরু হবে।

সভায় ‘জিরো ওয়েস্ট’ ধারণার ওপর গুরুত্ব দিয়ে বলা হয়, পশুর চর্বি বা অ্যানিমেল ফ্যাটও সাবান ও শিল্প কেমিক্যাল তৈরির মূল্যবান কাঁচামাল হতে পারে। আধুনিক প্রযুক্তি ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে চামড়া খাত থেকে রপ্তানি আয় ও কর্মসংস্থান দুটোই বাড়বে।

সর্বশেষ সংবাদ

আমার নাম পলি, তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’

হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বেশ কড়া বার্তা দিয়েছেন নায়িকা পলি। তবে কাকে উদ্দেশ্য করে তিনি এমন...

এই বিভাগের অন্যান্য সংবাদ