spot_img

ঈদের আগে ৩১০০ কোটি টাকার প্রণোদনা ছাড়, বড় অংশ পেল তৈরি পোশাক খাত

অবশ্যই পরুন

ঈদকে সামনে রেখে দেশের রপ্তানিকারকদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রপ্তানি খাতের বকেয়া নগদ প্রণোদনা বাবদ ৩ হাজার ১০০ কোটি টাকা পরিশোধ করেছে কেন্দ্রীয় ব্যাংক, যার বড় অংশ পেয়েছে তৈরি পোশাক শিল্প।

শনিবার বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি অর্থবছরের ৩০ এপ্রিল পর্যন্ত জমা হওয়া সব আবেদন নিষ্পত্তি করে এ অর্থ ছাড় করা হয়েছে। মোট প্রণোদনার প্রায় ৯৩ দশমিক ৫ শতাংশ, অর্থাৎ ২ হাজার ৯০০ কোটি টাকা পেয়েছে দেশের তৈরি পোশাক খাত। বাকি অর্থ দেওয়া হয়েছে পাট ও পাটজাত পণ্যের রপ্তানিকারকদের।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, দ্রুত প্রণোদনার অর্থ ছাড়ের ফলে রপ্তানিকারকদের তারল্য পরিস্থিতির উন্নতি হবে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে। একই সঙ্গে রপ্তানি খাতের গতি ধরে রাখতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা ও রপ্তানি আয় বাড়াতে সরকার দীর্ঘদিন ধরে বিভিন্ন খাতে নগদ সহায়তা দিয়ে আসছে। নির্ধারিত নীতিমালা অনুযায়ী রপ্তানিকারকেরা পণ্য রপ্তানির বিপরীতে এই সহায়তা পান।

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, অতীতে নগদ সহায়তার আবেদন নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা থাকলেও এবার বকেয়া আবেদন দ্রুত পরিশোধ করায় ব্যবসায়ীদের চাপ অনেকটাই কমেছে। তারা মনে করছেন, এ পদক্ষেপ রপ্তানিমুখী শিল্পে নতুন বিনিয়োগ ও উৎপাদন বাড়াতেও সহায়ক হবে।

সরকার চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধেও রপ্তানি প্রণোদনা ও নগদ সহায়তা বহাল রেখেছে। বর্তমানে ৪৩টি পণ্য ও সেবা খাত এই সুবিধার আওতায় রয়েছে। পণ্যভেদে নগদ সহায়তার হার সর্বনিম্ন ০.৩ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ভিসা নিয়ে সৌদি আরবের সুখবর

বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণকে আরও সহজ ও ঝামেলামুক্ত করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ পাইলট কর্মসূচি চালু করেছে সৌদি আরব। নতুন...

এই বিভাগের অন্যান্য সংবাদ