spot_img

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন

অবশ্যই পরুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নতুন নেতৃত্ব খুঁজতে ভোট হবে আগামী ৭ জুন।

শনিবার (১৬ মে) প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এবার মোট ২৩টি পরিচালক পদের জন্য ভোট দেবেন কাউন্সিলররা। যার মধ্যে ক্যাটাগরি-১ থেকে ১০ জন, ক্যাটাগরি-২ থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ থেকে ১ জন পরিচালক নির্বাচিত হবেন।

তফসিল অনুযায়ী ১৭ মে খসড়া ভোটার তালিকা এবং ২০ ও ২১ মে বিতরণ করা হবে মনোনয়নপত্র। প্রতিটি মনোনয়নপত্র সংগ্রহ করতে গুনতে হবে ২০ হাজার টাকা। আগামী ৭ জুন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ; আর সন্ধ্যা ৬টায় প্রকাশ করা হবে চূড়ান্ত ফলাফল। এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে আগামী ৪ বছরের জন্য দেশের ক্রিকেটের নতুন অভিভাবক।

সর্বশেষ সংবাদ

হরমুজে ফি আরোপের পরিকল্পনা ত্যাগ করলেন ট্রাম্প

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ ফি আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর...

এই বিভাগের অন্যান্য সংবাদ