spot_img

রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে কেউ বসে থাকবে না: প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে কেউ বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সামনের দিন হবে দেশ গড়ার রাজনীতি, মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি।

শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুরে খাল খনন উদ্বোধন ও ফ্যামিলি কার্ড বিতরণের পর সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ শান্তি চায়, কিন্তু কেউ কেউ দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে।

তিনি আরও বলেন, বাইর থেকে কেউ এসে কেউ দেশ গড়ে দেবে না। সেজন্য ২০ কোটি মানুষের হাতকে ৪০ কোটি হাতে রূপান্তর করা গেলে দেশ এগিয়ে যাবে। বিএনপির সব কর্মসূচি এদেশের খেটে খাওয়া মানুষেরই।

প্রধানমন্ত্রী বলেন, ডিগ্রি পর্যন্ত মেয়েদের পড়াশোনা ফ্রি করে দেওয়া হবে, মেয়েদের মধ্যে যারা ভালো রেজাল্ট করবে, তাদের উপবৃত্তি দেয়া হবে।

তিনি আরও বলেন, শিক্ষার ওপর সবচেয়ে বেশি বরাদ্দ থাকবে বাজেটে। শিক্ষকদের ট্রেনিংয়ের জন্য বাজেটে বরাদ্দ দেয়া হবে। এছাড়াও বাস্তবসম্মত হলে যত দ্রুত সম্ভব চাঁদপুর-এ ইপিজেড করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

সর্বশেষ সংবাদ

২০২৫ সালে বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র খাতে ব্যয়ে রেকর্ড

পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো ২০২৫ সালে তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ