spot_img

৩০ বছর পর আবারও একসাথে ১৯৯৬-এর ক্রিকেট বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কান তারকারা

অবশ্যই পরুন

ক্রিকেট ভক্তদের জন্য ১৯৯৬ সালের বিশ্বকাপ এক বিশেষ অনুভূতি। কারণ— ‘৯৬ সালের বিশ্বকাপ জিতে ক্রিকেট দুনিয়ায় বিস্ময় সৃষ্টি করেছিল শ্রীলঙ্কা।

১৯৯৬ সালের ১৭ মার্চ, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায় রচিত হয়। বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিস্ময় সৃষ্টি করে শ্রীলঙ্কা।

সেই বিশ্বকাপ-বিজয়ী দলের সকল সদস্য, ফিজিওদের নিয়ে ৩০ বছর পর আবারও একসাথে একটি পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছেন সনাৎ জয়াসুরিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে এক পোস্ট করে দেশটির সাবেক এই তারকা প্লেয়ার লেখেন, ৩০ বছর পর আবারও একত্র হলেন শ্রীলঙ্কার ১৯৯৬ বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা। মালয়েশিয়ায় চলছে সেই ঐতিহাসিক দলের পুনর্মিলনী, যেখানে অংশ নিয়েছেন সাবেক তারকাসহ পুরো চ্যাম্পিয়ন স্কোয়াড।

উদযাপনের অংশ হিসেবে সাবেক ক্রিকেটাররা পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করেন এবং সতীর্থদের সঙ্গে দীর্ঘ সময় আড্ডায় মেতে ওঠেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পুনর্মিলনীর মূল উদ্দেশ্য ক্রিকেটীয় ঐতিহ্যকে স্মরণ করা এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা তৈরি করা।

এছাড়া আগামীকাল একটি চ্যারিটি ম্যাচে মাঠে নামবেন ১৯৯৬ সালের সেই বিশ্বচ্যাম্পিয়নরা।

সর্বশেষ সংবাদ

দেশে আরও ৫টি গলফ একাডেমি হবে: সেনাপ্রধান

পেশাদার গলফ খেলোয়াড়দের স্পন্সর করা হলে দেশের গলফের উন্নয়নের পাশাপাশি আরও দক্ষ ও পেশাদার খেলোয়াড় তৈরি করা সম্ভব বলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ